১২ দিন পর দেশে এলো ফ্রান্স প্রবাসীর লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

১২ দিন পর দেশে এলো ফ্রান্স প্রবাসীর লাশ

  • রবিবার, ১৬ মে, ২০২১

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি::

ফান্সের প্যারিসে মোটরসাইকেল দূর্ঘটনায় মৌলভীবাজারের জুড়ীর রুমেল আহমদ মারা যাওয়ার ১২ দিন পর দেশে ফিরল তার লাশ। ১৬ মে রবিবার ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ আসলে পরিবারের সদস্যরা রিসিভ করেন। বিকাল ৫.৩০ মিনিটে স্থানীয় বিশ্বনাথ পুর ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুস সহিদ এর জেষ্ঠ্যপুত্র রুমেল আহমদ (৩০) প্রায় ১২ বছর আগে লন্ডন যান। সেখানে থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি ফান্স চলে যান। সেখানে একটি কোম্পানীতে অনলাইন ডেলিভারী দেওয়ার কাজ করতেন।

Manual1 Ad Code

৪এপ্রিল প্যারিস সময় ১ টার দিকে প্যারিস মেট্রোকির্মি এলাকায় ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের নিচে পড়ে দূর্ঘটনায় নিহত হোন। বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে পুলিশ সেখানে অবস্থানরত বাংলাদেশীদের কে খবর দিলে তারা নিহতের বাড়িতে যোগাযোগ করেন। এর পর থেকে ফান্সের প্রবাসী এবং নিহতের পরিবার সহ এলাকায় চলছে শোকের মাতম।

Manual1 Ad Code

নিহত রুমেল আহমদ এর নিকটবর্তী ফ্রান্স প্রবাসী আব্দুলাহ আল তারেক জানান, পুলিশ আমাদের খবর দিলে আমরা বাংলাদেশ সময় সকাল ৫ টায় হাসপাতালে উনার লাশ দেখি। দেশে পাঠানোর ব্যবস্থার জন্য লাশ হাসাপাতালে রাখা ছিল এতদিন।

Manual2 Ad Code

জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!