আত্রাইয়ে গাঁজার গাছসহ আটক-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

আত্রাইয়ে গাঁজার গাছসহ আটক-১

  • মঙ্গলবার, ১৮ মে, ২০২১

Manual5 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual3 Ad Code

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪ ফুট লম্বা তিনটি গাঁজার গাছসহ আতিকুর (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

আটককৃত আতিকুর রহমান উপজেলার জাতআমরুল গ্রামের আবুল কালাম আজাদ (কালু) ছেলে।

Manual1 Ad Code

১৮ মে মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের জাতআমরুল গ্রামে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এ সময় অতিকুর রহমানের বাড়ির ছাদের উপর লাগানো প্রায় ৪ফুট লম্বা তিনটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান এ ঘটনায় আতিকুর রহমান ও তার ভাই আশিকুর রহমানের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। এবং মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার ভাই অশিকুর রহমান পলাতক রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews