বড়লেখায় আপ্তাব হত্যাকান্ড : জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় আপ্তাব হত্যাকান্ড : জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • শুক্রবার, ২১ মে, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখার সফরপুর খানপাড়া গ্রামের গৃহশিক্ষক আপ্তাব উদ্দিন (৫৬) হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী ও ঘটনার দিনে হত্যার নির্দেশদাতা রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামসহ জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে শুক্রবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।

Manual8 Ad Code

উপজেলার দক্ষিণভাগ বাজারে বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রোডের পশ্চিম পাশে ঘন্টাব্যাপি মানববন্ধন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।

Manual3 Ad Code

গত ১৬ মে সকালে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভাগ্নে-ভাতিজা গংদের হাতে নির্মমভাবে খুন হন গৃহশিক্ষক আপ্তাব উদ্দিন। ঘটনায় জড়িত ভাগ্নে সাব্বির আহমদকে ওই রাতেই পুলিশ গ্রেফতার করেছে।

জেলা যুবলীগের সদস্য মুজিবুর রহমান জয়নালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তকব্য রাখেন দক্ষিণভাগ ইউপির ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জইন উদ্দিন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছয়দুল ইসলাম, সমাজসেবক আব্দুল অদুদ, নিহত গৃহশিক্ষকের ছেলে তানভির আহমদ ও তাহমিন আহমদ। উক্ত মানববন্ধন সমাবেশে জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!