বড়লেখা উপজেলার ৮’শ পরিবারকে জেলা পরিষদের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা উপজেলার ৮’শ পরিবারকে জেলা পরিষদের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

  • শনিবার, ২২ মে, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভা এলাকার ৮শ’ পরিবারকে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মৌলভীবাজার জেলা পরিষদ প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শনিবার ২২ মে দুপুরে জেলা পরিষদ জনমিলনায়ন কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

Manual4 Ad Code

জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) খোদেজা খাতুনের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, আজিম উদ্দিন, জেরিন আক্তার, জুবেদা ইকবাল, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, বড়লেখা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আহমদ জুবায়ের লিটন, ইউপি মেম্বার এসোসিয়েশনের সভাপতি স্বপন আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!