বড়লেখায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

বড়লেখায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সোমবার, ২৪ মে, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা থানা পুলিশ রোববার রাতে উপজেলার উত্তর কাঠালতলী গ্রাম থেকে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এদের একজন গ্রামের আমিন আলীর ছেলে হাবিবুর রহমান (৩৬) ও অপরজন অজমির গ্রামের হাসিব আলীর ছেলে সাইফুর রহমান (৩০)। সোমবার দুপুরে পুলিশ আদালতে মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির উত্তর কাঠালতলী গ্রামের হাবিবুর রহমানের বসতঘরে অভিযান চালায়। এসময় হাবিবুর রহমানের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা এবং সাইফুর রহমানের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

Manual5 Ad Code

থানার সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার দাস ১১৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে, আগে জেলও খেটেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!