সীমান্ত দিয়ে অবাধে আসছে মাদক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সীমান্ত দিয়ে অবাধে আসছে মাদক

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পাচারের পথ হিসাবে ব্যবহার হয়ে আসছে। ভারত থেকে এসব বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে মাদক এনে পাচারকারীরা সড়কপথে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পাচার করছে। সম্প্রতি পুলিশের বিশেষ শাখা অভিযান চালিয়ে ১১৮ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছে।

Manual2 Ad Code

সংশিøষ্ট সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার চাতলাপুর ও কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে মাদকদ্রব্য ও নিষিদ্ধ ভারতীয় বিড়ি আসছে। এগুলো বাংলাদেশে এনে চাতলাপুর থেকে কানিহাটি, শমশেরনগর, নছিরগঞ্জ, হাজীপুর ও কুরমা থেকে আদমপুর এলাকা দিয়ে প্রতিদিনি বিপুল পরিমাণ ফেনসিডিলসহ অন্যান্য মাদক চোরাচালানীরা বিভিন্ন স্থানে পাচার হচ্ছে।

মাদকের মধ্যে ফেনসিডিল, অফিসার চয়েস, কোরেক্স, নেশা জাতীয়, ইয়াবা টেবলেট এনে পাচারকারীরা সিএনজি-অটোরিক্সা, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ভ্যান ও রিকশাযোগে পাচার করছে। পুরুষের পাশাপাশি কোন কোন সময়ে নারীদেরও ব্যবহার করছে চোরাচালানীরা। নিত্যনতুন কৌশল অবলম্বন করে তারা মাদক পাচার করছে।

Manual5 Ad Code

গোপন সংবাদ পেয়ে গত ২৯ জুন সোমবার সন্ধ্যায় শমশেরনগর মোকামবাজার ব্র্যাক অফিস সংলগ্ন ব্যাটারি চালিত অটোরিক্সায় পাচারকালে শরীফপুর ইউনিয়নের নমৌজা গ্রামের ফয়সাল আহমেদ টিটু (৩২) কে ১১৮ পিস ইয়াবাসহ ডিবি পুলিশ আটক করে। ফয়সাল গ্রমের মনাফ মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভ‚ষণ রায়ের নেতৃত্বে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, শমশেরনগর-চাতলাপুর সড়কে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি-অটোরিক্সা ও রিক্সা যোগে সেবনকারী ও পাচারকারীদের ব্যাপক তৎপরতা পরিলÿিত হয়। শমশেরনগর কানিহাটি ও চাতলাপুর চা বাগানের কয়েকজন শ্রমিক জানান, বিকালে, সন্ধ্যা ও রাতে তাদের বাগানের আনাচে কানাচে গাড়ি থামিয়ে ভেতরে প্রবেশ করে অনেকেই মাদক সেবন করে চলে যান।

আবার কেউ কেউ এসব স্থানে বেচাকেনাও করেন। মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় অনেক অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন। কলেজ শিক্ষক জমশেদ আলী ও ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চাতলাপুর সীমান্ত দিয়ে মাদক পাচারের রুট হিসাবে ব্যবহৃত হওয়ায় এখানকার অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত রয়েছেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সংবাদ পেলেই তাদের আটক করে মামলা দিচ্ছে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!