বড়লেখায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা করেছেন বড়লেখার নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও সরকারী দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ২০ মে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপ-পরিচালক পদে পদায়ন হয়েছেন।

Manual2 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি অ্যাডভোকেট গোপাল দত্ত, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস।

Manual4 Ad Code

এসময় আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রামর প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, ডেইলি সানের জালাল আহমদ, একাত্তর টিভির এ.জে লাভলু, যায়যায়দিনের সুলতান আহমদ খলিল, সকালের সময়ের ময়নুল ইসলাম, খোলা কাগজের রিপন দাস, সোনালী খবরের মস্তুফা উদ্দিন ও ফ্রিল্যান্সার তাওহিদ সারওয়ার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!