কুড়িগ্রামে রাস্তায় গাছে গাছে ‘আল্লাহ’র গুণবাচক জিকির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুড়িগ্রামে রাস্তায় গাছে গাছে ‘আল্লাহ’র গুণবাচক জিকির

  • বুধবার, ২ জুন, ২০২১

Manual6 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

কুড়িগ্রামের আরকে রোড (কুড়িগ্রাম টু রংপুর সড়ক)। ব্যস্ততম এ সড়কের দুই পাশজুড়ে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ। সবুজের সমারোহে ভরা এই সড়কে চলার পথে একটু ব্যতিক্রম ত্রিমোহনী বাজার থেকে আরডিআরএস বাজার সড়কটি। এই সড়কের দুই পাশের গাছে গাছে শোভা পাচ্ছে আল্লাহতায়ালার জিকির। প্রায় দুই কিলোমিটার পর্যন্ত অন্তত সহস্রাধিক গাছে মহান সৃষ্টিকর্তার গুণবাচক জিকির সম্বলিত কাগজ সাঁটানো রয়েছে।

Manual4 Ad Code

সাদা কাগজে কালো কালিতে লেখা ‘আল্লাহর জিকির’ সম্বলিত ছোট ছোট পোস্টার চোখে পড়বে এই সড়কে। গাছে পেরেক ঠুকে সাঁটানো রয়েছে- বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ও ফিআমানিল্লাহসহ আল্লাহতায়ালার গুণবাচক একাধিক নাম। এছাড়া গুণবাচক নাম সম্বলিত ফেস্টুন কম্পিউটার কম্পোজ করে সাঁটানো হয়েছে। ঝড়-বৃষ্টি থেকে ফেস্টুন গুলোকে বাঁচাতে করা হয়েছে লেমেনেটিং।

Manual5 Ad Code

ত্রিমোহনী বাজার থেকে আরডিআরএস বাজার পর্যন্ত যেন গাছে গাছে চলছে আল্লাহতায়ালার মহিমাময় নামের জিকির। যা খুব সহজেই পথচারীর নজর কাড়ে।

Manual6 Ad Code

স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিকে, কে বা কারা এমন বাণী গাছে টাঙিয়েছে তা জানেন না কেউ। কিন্তু এ নামগুলোর ফেস্টুনে কোনো সংগঠনের নাম উল্লেখ নেই।

পথচারী শাহ জাহান বলেন- ‘সকাল বেলা এই রাস্তা দিয়ে হেটে বাড়ী যাই এবং বাজারে আসি। যাওয়া ও আসার সময় গাছে টাঙানো আমাদের প্রিয় নবীর বাণিগুলো পড়ি। এতে আমার ভাল লাগে ও সওয়াব পাওয়া যায়।

ড্রাইভার জাহিদ হোসেন বলেন, আমি আরবি পড়তে জানিনা। তবে বাংলায় ওই বানীগুলো পড়তে পারি। এখান থেকে পড়ে আমি অনেকগুলো মুখস্থ করে নিয়েছি।’

স্থানীয় এক ব্যবসায়ী আব্দুস ছাত্তার বলেন, ‘সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশ বান্ধব। সেইসঙ্গে গাছে গাছে আল্লাহর জিকির লেখা দেখা মাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন সকালে সড়কের পাশে হাঁটা হয়। তাই ফেস্টুন দেখলেই জিকির করি। এখন জিকির অভ্যাসে পরিণত হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews