কমলগঞ্জে বন্যপ্রাণী ব্যবস্থাপনা আইন ও বিধিমালা শীর্ষক কর্মশালা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বন্যপ্রাণী ব্যবস্থাপনা আইন ও বিধিমালা শীর্ষক কর্মশালা শুরু

  • বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual4 Ad Code

বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ণ প্রকল্পের আওতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সদর দপ্তর মৌলভীবাজারের আয়োজনে বৃহস্পতিবার (৩ জুন) সকালে লাউয়াছড়া উদ্যানের স্টুডেন্ট ডরমিটরীতে এই কর্মশালা শুরু হয়।

Manual8 Ad Code

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারস্থ বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের আবাসস্থল ও বন্যপ্রাণী সংরক্ষক এবং প্রশিক্ষণ সমম্বয়ক ড. তপন কুমার দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আজিজ, প্রফেসর ড. মো. কামরুল হাসান।

Manual7 Ad Code

১০ দিনের কর্মশালার প্রথম দিনে বন্যপ্রাণী, সরীসৃপ ও উভচর প্রাণীর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় ফরেস্টার, বনপ্রহরী, বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সদস্য, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ৩০ জন অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!