বড়লেখায় প্রাণীসম্পদ প্রদর্শণীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় প্রাণীসম্পদ প্রদর্শণীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

  • শনিবার, ৫ জুন, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এ উপলক্ষে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক।

বিকেলে প্রদর্শণীর সমাপনী ও পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।

Manual6 Ad Code

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাছিত সেলিম, সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

Manual3 Ad Code

সভায় খামার মালিকরা তাদের খামার ঠিকিয়ে রাখতে ডেইরি ও পোল্ট্রী ফিডের মূল্য হ্রাসের দাবী জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!