বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা ছিফত আলীর মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা ছিফত আলীর মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছিফত আলী পংকি মিয়া (৬৬) বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সাড়ে তিনটায় উপজেলার চান্দগ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনিসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন

Manual1 Ad Code

বৃহস্পতিবার রাত ১০টায় চান্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী ও বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মরহুম বীর মুক্তিযোদ্ধা ছিফত আলী পংকি মিয়াকে গার্ড অব অনার প্রদান করে।

Manual5 Ad Code

এদিকে বীর মুক্তিযোদ্ধা ছিফত আলী পংকি মিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!