বড়লেখায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সাথে পরিবেশমন্ত্রীর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সাথে পরিবেশমন্ত্রীর মতবিনিময়

  • রবিবার, ১৩ জুন, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘আদিবাসী খাসিয়ারা এদেশের নাগরিক, প্রকৃতির অংশ। আপনারা আতঙ্কিত হবেন না। আমরা পাশে রয়েছি, কোনো অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না। বড়লেখায় সম্প্রতি পানজুম দখল ও পানগাছ কাটার খবর পেয়ে তিনি দ্রুত দখলদারদের উচ্ছেদ করে জায়গাগুলো খাসিয়াদের বুঝিয়ে দেওয়ার জন্য এসপি, ইউএনও, ওসিকে নির্দেশ দিয়েছিলেন। তারা যৌথ অভিযান চালিয়ে জায়গাগুলো দখলমুক্ত করেছে।’

পরিবেশমন্ত্রী শনিবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৯টি খাসিয়া পুঞ্জির মন্ত্রীদের (প্রধানদের) সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাসিয়া নেতারা তাদের দীর্ঘদিনের ভূমি ও বিদ্যুতের সমস্যা, উচ্ছেদ আতঙ্ক, বিশুদ্ধ পানির সংকট, পাহাড়ি দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পুঞ্জি এলাকার বিদ্যালয় মেরামতের মতো নানা সমস্যার কথা তুলে ধরে তা দ্রুত সমাধানের দাবি জানান। পরিবেশমন্ত্রী পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন ভূমির সমস্যা সমাধানে ইউএনও এবং সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া আছে।

Manual4 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ফাদার যোসেফ গমেজ (ওএমআই), কুলাউড়া লক্ষীপুর মিশনের পুরোহিত ফাদার সুমির গমেজ, বড়লেখার আগারপুঞ্জির মন্ত্রী (পুঞ্জি প্রধান) সুকমন আমসে, বনাখালাপুঞ্জির মন্ত্রী নরা ধার, গান্দাই পুঞ্জির প্রধান রাজেশ পঃস্ন, মাধবপুঞ্জির প্রধান ওয়ানবর এলগিরি, সাত নম্বর পুঞ্জির সাবেক পুঞ্জি প্রধান এলিয়াস বারেঃ, সেক্রেটারি পাইলট মারলিয়া প্রমুখ ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!