বড়লেখায় স্কুলশিক্ষক হত্যা মামলা আরেক আসামী গ্রেফতার অন্যজন ৩ দিনের রিমান্ডে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় স্কুলশিক্ষক হত্যা মামলা আরেক আসামী গ্রেফতার অন্যজন ৩ দিনের রিমান্ডে

  • রবিবার, ১৩ জুন, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আপ্তাব উদ্দিন হত্যাকা-ে জড়িত পলাতক আসামী জসিম উদ্দিনকে শনিবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। রোববার আদালতের মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠিয়েছেন। এদিকে হত্যা মামলার গ্রেফতার আসামী শাব্বির আহমদ ওরফে শিব্বিরকে রিমান্ডে নেওয়ার আবেদনের প্রেক্ষিতে রোববার দুপুরে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে স্কুল শিক্ষক আপ্তাব উদ্দিনের সঙ্গে ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, ভাতিজা শাব্বির আহমদ ওরফে শিব্বির, ভাগ্নে রিপন আহমদ গংদের জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৬ মে সকালে তারা আপ্তাব উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় নিহত শিক্ষক আপ্তাব উদ্দিনের ছেলে তানভীর আহমদ থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শাব্বির আহমদকে গ্রেফতার করে। পরে হত্যাকা-ের মুল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা নিহত শিক্ষকের ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম ও ভাগ্নে জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে।

Manual4 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব হোসেন জানান, স্কুল শিক্ষক হত্যায় জড়িত আরেক আসামী জসিম উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। রোববার দুপুরে আদালত গ্রেফতার আসামী শাব্বির আহমদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!