ধর্মের অপব্যাখ্যাকারী চক্র পাকিস্তানের দালাল : পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ধর্মের অপব্যাখ্যাকারী চক্র পাকিস্তানের দালাল : পরিবেশমন্ত্রী

  • সোমবার, ১৪ জুন, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘ধর্মের অপব্যাখ্যাকারী চক্রটি পাকিস্তানের দালাল। তাদের এক লম্পট নেতা ধরা পড়েছে। তার নিজেরই চরিত্রের ঠিক নেই, আবার ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। রোহিঙ্গার কথা বলে বিদেশ থেকে টাকা এনে আত্মসাৎ করেছে। তাই এসব ধর্ম ব্যবসায়ী, ধর্মের অপব্যাখাকারীদের থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ সকলকে সাবধান থাকতে হবে। তারা যেন দেশে কোনো রকম অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর-পাতন রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। ২ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটির ৫০০ মিটার পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আইআরআইডিপি-৩ প্রকল্পের এই কাজে সরকারের ব্যয় হচ্ছে ৩৮ লাখ ৬১ হাজার ৩০৩ টাকা।

Manual6 Ad Code

উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!