গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় ৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ন’টার দিকে পৌরসভার পানিধার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

গ্রেফতাররা হচ্ছে- উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯) ও মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ন’টার দিকে পৌরসভার পানিধার এলাকায় থানার এসআই জাহেদ আহমদের নেতৃত্বে এএসআই আব্দুর রহিমসহ একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কামাল আহমদ, জাহিদ আহমদ ও মিজানুর রহমানকে গ্রেফতার ও অটোরিকশা জব্দ করা হয়।

Manual6 Ad Code

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার গাঁজাসহ ৩ যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে এদের কারাগারে পাঠানো হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!