বড়লেখায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

  • শুক্রবার, ১৮ জুন, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

Manual7 Ad Code

আদালত সূত্র জানায়, করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে বড়লেখা পৌরশহরে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং বাইরে অবস্থান করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!