বড়লেখায় সরকারী বরাদ্দে জোরপূর্বক টিলাকেটে রাস্তা নির্মাণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সরকারী বরাদ্দে জোরপূর্বক টিলাকেটে রাস্তা নির্মাণের অভিযোগ

  • সোমবার, ২১ জুন, ২০২১

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি :

বড়লেখা উপজেলার পশ্চিম হাতলিয়া গ্রামে সরকারী বরাদ্দে ব্যক্তি মালিকানাধীন টিলা কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রোববার ভুক্তভোগী জুড়ী উপজেলার গোয়ালবাড়ি গ্রামের আব্দুল খালিক ৪ ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন টিলা কেটে মাত্র এক পরিবারের জন্য আড়াই লাখ টাকার সরকারী বরাদ্দ প্রদানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, পশ্চিম হাতলিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুল খালিক, আব্দুল মুকিত তুলাই, আব্দুল বাছিত ও আব্দুর রাজ্জাক তাদের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা থাকা স্বত্বেও তাদের বাড়ির সম্মুখের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি গ্রামের আব্দুল খালিকের মালিকানাধীন টিলা ভুমি কেটে রাস্তা নির্মাণের পায়তারা করেন। তারা দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যানকে প্রভাবিত করে অতিগোপনে এখানে রাস্তা তৈরীর একটি সরকারী প্রকল্প গ্রহণ করায়। সম্প্রতি ইজিপিপি প্রকল্পের আড়াই লাখ টাকা বরাদ্দ পেয়ে আব্দুল খালিক, আব্দুল মুকিত তুলাই গংরা জোরপূর্বক টিলা কেটে রাস্তা নির্মাণ শুরু করে। খবর পেয়ে ভুমি মালিক আব্দুল খালিক তাদেরকে বাধা দেন।

Manual8 Ad Code

ভুক্তভোগী আব্দুল খালিক জানান, কোনো ধরণের যোগাযোগ ছাড়াই তারা সরকারী প্রকল্পের মাধ্যমে আমার টিলা কেটে রাস্তা নির্মাণ শুরু করে। তাদের যাতায়াতের রাস্তা রয়েছে। এদিকে তাদের একটি পরিবার ছাড়া আর কোনো পরিবার নেই। মাত্র একটি পরিবারের জন্য সরকারের এত বড় প্রকল্প দেয়া রহস্যজনক। এটি জনস্বার্থে নয়, আমার বিরাট ক্ষতির জন্য অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। টিলা কাটার সময় আমার অসংখ্য গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। আমি আপত্তি দিয়ে বন্ধ রেখেছি। আমার অগোচরে পুনরায় রাস্তা করে ফেলার আশংকা করছি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!