বড়লেখায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

বড়লেখায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

  • মঙ্গলবার, ২২ জুন, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের আয়োজনে সোমবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত প্রায় ৪শ’ ৪০ জন মানুষকে ফ্রি রক্ত পরীক্ষার মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হয়েছে।

কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ ভাগ (উত্তর) ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, নিসচার উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিক উদ্দিন, সাইফুল ইসলাম নয়ন, ইসলামী ব্যাংক বাংলাদেশ কাঠালতলী আউটলেট শাখার ব্যবস্থাপক জুবায়ের আহমদ শিমুল, লন্ডন প্রবাসী আব্দুল মানিক, স্মৃতি কুমার শিংহ, এসএসসি ব্যাচ ২০২০ এর জামিল হোসেন, রুমেদ আহমদ, মাজহারুল ইসলাম, আবু সাঈদ, আব্দুল বাকি প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!