কমলগঞ্জে বৃদ্ধের পা ভাঙ্গল যুবক : থানায় মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বৃদ্ধের পা ভাঙ্গল যুবক : থানায় মামলা

  • বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে পাওনা টাকার মতবিরোধে রাতের আধাঁরে বখাটে যুবকের রডের আঘাতে পা ভেঙ্গে প্রায় ১মাস ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন পৌর এলাকার গোপালনগর গ্রামের সংখ্যালঘু দিনমজুর বৃদ্ধ সঞ্জয় কুমার দেব। আহতের সন্তান প্রায় ১মাস যাবত এলাকার মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে কমলগঞ্জ থানায় বুধবার (২৩ জুন) রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের সংখ্যালঘু মৃত অভিন্ন চন্দ্র দেবের ছেলে সঞ্জয় চন্দ্র দেবের সাথে প্রতিবেশি ছাদ্দাম মিয়ার ছেলে মোর্শেদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে পাওনা টাকার মতবিরোধ চলছে। এ নিয়ে মাসখানেক পূর্বে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে পথরোধ করে এলোপাথারী হামলা চালায় প্রতিপক্ষ মোর্শেদ মিয়া ও তার মা নুরুন বেগম। এতে গুরুতর আহত সঞ্জয় চন্দ্র দেবকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Manual1 Ad Code

প্রতিপক্ষের হামলায় সঞ্জয় চন্দ্র দেবের ডান পায়ের হাড় ভেঙ্গে যায়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পায়ের সম্পূর্ণ চিকিৎসা না করেই বাড়ি ফিরে আসেন। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল নেওয়ার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎকরা পরামর্শ দিয়েছেন। কিন্ত অর্থ সংকটের কারণে উন্নত সেই চিকিৎসা করানোও তাদের জন্য দুঃসাধ্য বিষয় বলে জানান তার পরিবারের সদস্যরা।

Manual7 Ad Code

এ বিষয়ে আহতের ছেলে ঝুমন দেব জানান, বিষয়টি স্থানীয় লোকজনকে অবগত করেও কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে বুধবার (২৩ জুন) রাতে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি ঘটনার সুষ্ট বিচার দাবী করেছেন। মামলার আয়ু কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক আলাউদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!