কমলগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু!

  • মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে হেপী আক্তার (২৮) নামে এক তরুণীর বিষপানে রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার দুপুরে সে বিষপান করলে সোমবার দিবাগত রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তরুণীর মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা। সে কমলগঞ্জ পৌরসভার খুশালপুর এলাকার মৃত এলাইছ খার মেয়ে।

স্থানীরা জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তানিয়ার সাথে মনোমালিন্য চলছিল হেপী আক্তারের। এ ঘটনার জের ধরে রোববার হেপী আক্তার বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে হয়ে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির একদিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

তবে মৃত হেপীর পরিবারের দাবী, বেশ কিছুদিন ধরে হেপী মানসিক ভারসাম্যহীন ছিল। বোববারে পরিবারের অগোচরে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে হেপীকে মারা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে সে বিষয়ে এলাকায় বেশ গুঞ্জন উঠেছে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!