কুলাউড়ায় করোনা আক্রান্ত হয়ে আজ আরও ২ জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় করোনা আক্রান্ত হয়ে আজ আরও ২ জনের মৃত্যু

  • সোমবার, ৫ জুলাই, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত তিন দিনে কুলাউড়ায় প্রাণ হারালেন ৫ জন। এই ৫ জনই করোনার উপসর্গ নিয়ে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।

জানা যায়, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সালেহা বেগম (৫৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত সপ্তাহে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালে চিকিৎসাধিন থাকা অবস্থায় সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন।

এদিকে কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বাসিন্দা কুলাউড়া রেলওয়ে পুরাতন মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলি (৫৫) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১ জুলাই সিলেট নর্থইষ্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনিও আজ সকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে গত ৩ দিনে কুলাউড়া উপজেলায় ৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

তাদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে আসার পর কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের পুরুষ ও মহিলা সদস্যরা গোসল দিয়ে দাফন সম্পন্ন করেছেন। আর এটি ছিলো কোভিড-১৯ কুলাউাড়া লাশ দাফন টিমের ২১তম দাফন।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার করোনা আক্রান্ত দু’জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!