সিলেটে করোনায় ১২ জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

সিলেটে করোনায় ১২ জনের মৃত্যু

  • রবিবার, ১৮ জুলাই, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেট বিভাগে আগের সকল রেকর্ড ভেঙে একদিনে ভয়ঙ্কর করোনাভাইরাস কেড়ে নিয়েছে ১২ জনের প্রাণ। শনিবার (১৭ জুলাই) সকাল থেকে রোববার (১৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক এই ১২ জনের মৃত্যু ঘটে।

Manual3 Ad Code

এর মধ্যে শুধু সিলেট জেলার ১২ জন। অপরজন মৌলভীবাজার জেলার। তথ্যটি রোববার দুপুর সাড়ে ১২টায় নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. মতিউর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, এই ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৮১ জন। এটাও একদিনে সিলেটে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড।

নতুন আক্রান্ত ৬৮১ জনের মধ্যে সিলেট জেলার ২২৫ জন, সিলেট ওসমানী হাসপাতালের ৬৫ জন, সুনামগঞ্জ জেলার ৯৮ জন, হবিগঞ্জ জেলার ১০৫ জন ও মৌলভীবাজার জেলার ১৮৮ জন।

Manual1 Ad Code

গত ২৪ ঘণ্টার ১২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত মোট ৫৭০ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৫৮ জন, সুনামগঞ্জের ৪২ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৪৩ জন।

Manual2 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, হবিগঞ্জ জেলায় ১৮ ও মৌলভীবাজার জেলায় ৮ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন।

চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে জেলার ৬৫ জন ও মৌলভীবাজারে ২৫ জন।

Manual1 Ad Code

রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনামুক্ত হয়েছেন ২২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪১, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ৯ জন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি থাকা ৬৫ জন করোনামুক্ত হয়েছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩৩ হাজার ৩৫ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!