ফলো আপ : কমলগঞ্জে জুয়েল হত্যা : ৩ আসামীর আদালতে আত্মসমর্পণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফলো আপ : কমলগঞ্জে জুয়েল হত্যা : ৩ আসামীর আদালতে আত্মসমর্পণ

  • মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

দীর্ঘ ২৮ দিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের জুয়েল হত্যা মামলার ৩ আসামী সোমবার মৌলভীবাজার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে। আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ২১ জুন সকালে কয়েকজন সিএনজি অটোচালকদের কিল ঘুষির আঘাতে মাটিতে পড়ে নিহত হয় শমশেরনগর বাজারের জায়েদা টাওয়ারের মালিক জুয়েল আহমেদ (৪৫)।

Manual8 Ad Code

মৌলভীবাজার আদালত সূত্রে জানা যায়, সোমবার (১৯ জুলাই) সিলেট আদালতের আইনজীবি আনোয়ার হোসেনের মাধ্যমে জুয়েল হত্যা মামলার আসামী সিএনজি অটো চালক শারফিন মিয়া, আহমদ আলী ও ইসমাইল মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ ৩ নং আমলী আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ হাকিম সালেহ আহমেদ এর আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Manual2 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম বলেন, তিনিও শুনেছেন সোমবার আদালতে উঠে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন আসামিরা। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Manual6 Ad Code

নিহত ব্যবসায়ী জুয়েল আহমেদের স্ত্রী বুশরা বেগম বলেন, ঘটনা ও মামলার পরও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। তারা স্থানীয় একটি প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে থেকে অবশেষে সিলেটের একজন আইনজীবি নিয়োগ করে রীতিমত পরিকল্পনা করেই সোমবার আদালতে আত্মসমর্পণ করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রভাবশালী মহলটি ময়না তদন্তের প্রতিবেদন পরিবর্তনেরও অপচেষ্টা করছেন। তিনি স্বামী হত্যার সুবিচার প্রার্থনা করেন।

উল্লেখ্য, বন্ধু মুকুল মিয়ার ছেলেকে সিএনজি অটোচালক আহাদ মিয়ার ছেলে মুন্নার নেতৃত্বে মারপিট করা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদ করায় ২১ জুন সকাল সোয়া ১২ টায় প্রতিপক্ষের হয়ে সিএনজি অটোচালক শারফিন মিয়ার নেতৃত্বে একদল সিএনজি অটোচালক অতর্কিতে এসে জুয়েল আহমেদকে কিলঘুষি মারলে ঘটনাস্থলে সে গুরুরতভাবে আহত হয়। তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!