কমলগঞ্জে বিশেষ অভিযানে মদসহ আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বিশেষ অভিযানে মদসহ আটক-২

  • সোমবার, ২৬ জুলাই, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার (২৫ জুলাই) রাত ৮টায় উপজেলার শমশেরনগর চা-বাগানের আদমটিলার চন্দন চাষার বসতঘর থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের মৃত রচমি রবিদাসের ছেলে মন্টু রবিদাশ (৪৫) ও দেবারাই বহর গ্রামের মৃত লক্ষন রবিদাশের ছেলে শুকলাল রবিদাশ (৩০)।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টায় (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলর এসএসপি শহিদুল হক মুন্সীর নেতৃত্বে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সোহেল রানাসহ একদল পুলিশ শমশেরনগর চা বাগানের আদমটিলার চন্দন চাষার বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘর থেকে ৫০০ লিটার দেশীয় মদসহ মন্টু রবিদাস ও শুকলাল রবিদাসকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চন্দন চাষা পালিয়ে যায়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ৫শ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!