কমলগঞ্জের ২ হাসপাতালে এমপি কন্যার অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জের ২ হাসপাতালে এমপি কন্যার অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক প্রদান

  • বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শমশেরনগর চা বাগান ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে রোগীদের জন্য তরল দুধ, দুটি অক্সিজেন সিলিন্ডার, আপেল ও মাস্ক প্রদান করা হয়।

Manual7 Ad Code

সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের বড় মেয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানার উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার ০৪ আগস্ট বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেলা ৪টায় শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে এসব সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual5 Ad Code

জানা যায়, বুধবার বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় ঢাকা থেকে সংসদ সদস্যের বড় মেয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা কমলগঞ্জে এসে তার বাবার সাথে অনুষ্ঠানে যোগ দেন।

Manual8 Ad Code

পরে বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের জন্য ১০০ লিটার তরল দুধ, ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৬০ লিটার অক্সিজেন ও ১০০টি আপেল, ১০০টি মাস্ক প্রদান করেন। একই সাথে দুইজন শারীরিক প্রতিবন্ধী রোগীকে দুটি হুইল চেয়ার প্রদান করা হয়।

Manual6 Ad Code

বেলা ৪টায় শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের রোগীদের জন্য ১০০ লিটার তরল দুধ, দুই জন শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইল চেয়ার, আপেল ও মাস্ক প্রদান করা হয়।

এসময় সাবেক চিফ হুইপ, অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, তার বড় মেয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ঢাকাস্থ তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় রোগীদের জন্য তরল দুধ, আপেল, অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার ও মাস্ক প্রদান করা হয়।

তিনি আরও বলেন, তাকে কেউ বলে দিতে হয়নি। এ করোনা সংক্রমণকালে সে নিজ ইচ্ছেতেই বাবার নির্বাচনী এলাকায় মানুষের সেবায় কাজ করতে এসব প্রদান করেছেন।

এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক. ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উম্মে ফারজানার স্বামী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews