কমলগঞ্জে একদিনে নতুন শনাক্ত ৬৩ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে একদিনে নতুন শনাক্ত ৬৩ জন

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::প্রাণঘাতী করোনা ভাইরাসে মৌলভীবাজারের কমলগঞ্জে একদিনে নতুন করে শনাক্ত হয়েছে আরো ৬৩ জন। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৬৬২ জনে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুরে আসা রিপোর্টে ৬৩ জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৬৬২ জনে। উপজেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৬১ জন। এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততপক্ষে ৫০ জন। নতুন আক্রান্ত ৬৩ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

এদিকে গত বুধবার মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশনে কমলগঞ্জ উপজেলার শাওলী সিনহা (৭৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) ডাঃ ফয়ছল জামান ১ জন নারীর মৃত্যু নিশ্চিত করেন।

কমলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা দেয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া করোনা টেষ্ট প্রতিদিন করা হচ্ছে। আগের চেয়ে মানুষের মাঝেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

Manual2 Ad Code

সরেজমিন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, লাইন বেঁধে করোনার টিকা নিতে জনসাধারণ ভিড় জমিয়েছেন। কেউ রেজিষ্ট্রেশন করে কার্ড নিয়ে এসেছেন, আবার কেউ মোবাইলে মেসেজ পেয়ে এসেছেন। এতে করে দায়িত্ব¡রত স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও সহকারীরা হিমশিম খাচ্ছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, কমলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনার ভ্যাকসিন গ্রহণে রেজিষ্ট্রেশন করেছেন প্রায় ৫৬ হাজার। এরমধ্যে ১ম ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৫৭ জন। ২য় ডোজ নিয়েছেন ৬ হাজার ২৭ জন। বাকি আছে টিকা দেয়া ৩৩ হাজার ৭৭৩ জনকে। গত ৭ আগষ্ট কমলগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গণটিকা ১ম ডোজ প্রদান করা হয় ।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর জন্য ২০ টি বেড রয়েছে। এছাড়াও পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও ১টি অক্সিজেন কনসেন্টের রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!