কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপিতে মাছের পোনা অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপিতে মাছের পোনা অবমুক্ত

  • শনিবার, ২১ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি শ্রীমঙ্গল ব্যটালিয়ানের উদ্যোগে সপ্তাহব্যাপী মৎস পোনা অবমুক্তকরণ উপলক্ষে শনিবার সাকলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপিতে মৎস পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী এ পোনা অবমুক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল ব্যটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুবুল ইসলাম। এ সময় ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মো: শাহজানসহ অন্যান্য পদবীর কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মো: শাহজান জানান, বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রুই, কাতল, মৃগেল, মনোসেক্স তেলাপিয়া, দেশী পুটিসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। তিনি জানান, আগামী ২৭ আগষ্ট পর্যন্ত ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপিসমূহের পুকুর/লেকে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!