কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু

  • রবিবার, ২২ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ম্মাণাধীন ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় রোববার সকাল সাড়ে ১০টায় অসাবধনতাবশত: বিদ্যুৎস্পৃষ্ঠে সে মারা যায়। নিহত মনোয়ার ৫নং সদর ইউনিয়নের বাল্লারপার গ্রামের মুসলিম মিয়া সর্দারের পুত্র।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ম্মাণাধীন ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে থাকে ওয়েল্ডিং মিস্ত্রি মনোয়ার হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়দ্বীপ পাল জানান, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনলে মৃত ঘোষনা করা হয়।

Manual6 Ad Code

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) সাকিব মোল্লা বলেন, একটি ঘরের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এইবেলা/পিআরডিএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!