কমলগঞ্জে আব্দুন নূর মাস্টারের স্মরণে শোকসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে আব্দুন নূর মাস্টারের স্মরণে শোকসভা

  • বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শালিস বিচারক, দানশীল ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব আব্দুন নূর মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুন নূর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কমলগঞ্জের পতনঊষার ইউপির গোপীনগর আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।

কমরেড সাইফুর রহমানের সভাপতিত্বে ও পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক-গবেষক আহমেদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মো: আব্দুল আহাদ, বিশিষ্ট রাজনীতিবিদ অলি আহমেদ খাঁন, অধ্যক্ষ বয়তুল হক চৌধুরী, ডা: বনমালী দাস, অবঃ শিক্ষক মাহমুদুর রহমান, শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, সজীব দেবনাথ, সমাজসেবক গৌরাঙ্গ দেবনাথ, আছকর মিয়া, স্বপন কুমার দাস, সায়েখ আহমেদ, সাংবাদিক শাহীন আহমেদ, মোঃ তোফাজ্জল হোসাইন ও মরহুম আব্দুন নূর মাস্টারের ছেলে পতনঊষার ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ মরহুম আব্দুন নূর মাষ্টারের বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি আলোকপাত করে বলেন, ব্যক্তিজীবনে তিনি ছিলেন পরিপূর্ণ দ্বীনদার ও আলোকিত একজন ব্যক্তি। কোনো প্রকার অন্যায়ের সাথে তিনি কখনো আপস করেননি। নিজের মেধা যোগ্যতা ও নৈতিকতা দিয়ে তিনি সবার মন জয় করতে সক্ষম হয়ে ছিলেন। উনার মতো আদর্শবান মানুষ বর্তমান সমাজে বিরল।

Manual8 Ad Code

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এইবেলা/পিআরডিএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!