কমলগঞ্জ জনতা ব্যাংকের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জ জনতা ব্যাংকের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

  • শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: করোনাভাইরাস মহামারীর সময়ে অসহায় হয়ে পড়া উপার্জনহীন ও দুঃস্থ-গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে দেশের দ্বিতীয় বৃৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। ‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে এমন উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।
করোনাকালে জনতা ব্যাংকের ভানুগাছ শাখার উদ্যোগে অসহায়, দুঃস্থ ও সমাজে পিছিয়ে পড়া শতাধিক লোকের মাঝে শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাদ্য সহায়তা বিতরণ করেছে।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার জেলা এরিয়া প্রধান দেবাশীষ দেব, জেলার প্রিন্সিপাল অফিসার মোঃ সালাহ্ উদ্দিন, পি.ও জিতেন্দ্র কুমার দেব, ভানুগাছ শাখার ব্যবস্থাপক তমাল দত্ত, ক্যাশ অফিসার মোহাম্মদ জাকির হোসেনসহ ভানুগাছ শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এইবেলা/পিআরডিএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews