কমলগঞ্জ পৌর পরিষদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ পৌর পরিষদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

  • শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা পরিষদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ পৌরসভায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রেজওয়ানা ইয়াসমিন সুমি, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দেক আলী, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি হায়দার আলী, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও পৌর কাউন্সিলরবৃন্দ।
এর আগে দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, মাধবপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে জেলা পরিষদের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে মতবিনিময় করেন। এ সময় তিনি কমলগঞ্জ আধুনিক ডাকবাংলো ভবন ও নির্ম্মাধীন কমলগঞ্জ প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবর, সদস্য মোঃ রাসেল মতলিব তরফদার ফখরু প্রমুখ।
এইবেলা/পিআরডিএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!