জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জে মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জে মতবিনিময় সভা

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সহিদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ বছর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে মাইকিং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময়, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সম্পদের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, চাষীদের সাথে মতবিনিময়, পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা, প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে। আরো জানা যায়,এ মৎস সপ্তাহ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মহসিন মিয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রনীত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, শাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন, সাজিদুর রহমান সাজু, শাহিন আহমেদ, পিন্টু দেনাথ, আহমেদুজ্জামান আলম, সালাহ্উদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, মোনায়ামেন খানঁ প্রমুখ।
এইবেলা/পিআরডিএন

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!