ওসমানীনগরে এ্কই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে এ্কই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

ওসমানীনগর  প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে সনাতন ধর্ম ছেড়ে একই পরিবারের ৪ জন পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা স্বইচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

Manual5 Ad Code

এ বিষয়ে তারা আইনি সব ব্যবস্থা করে স্থানীয় পীরে তরিকত মাওলানা কাজী রফিক আহমদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

যে চারজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা হলেন- উপজেলার তাজপুর ইউপির মাটিহানী লামাপাড়া গ্রামের গণেশ চন্দ্র মালাকারের ছেলে শ্রী নিতাই চন্দ্র মালাকার (বর্তমানে মোহাম্মদ আব্দুর রহমান), নিতাই চন্দ্র মালাকারের স্ত্রী রতœা রানী মালাকার (মোছা. রহিমা বেগম), নিতাই চন্দ্র মালাকারের ছেলে শিপন মালাকার (মোহাম্মদ আবুল বাশার) ও অমিল মালাকারের মেয়ে কানন মালাকার (মোছা. খাদিজা বেগম)।

Manual1 Ad Code

তারা মহান ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ২৩ আগস্ট সিলেট নোটারি পাবলিকের মাধ্যমে আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করেন এবং পরে স্থানীয় তাজপুর কদতলায় মাওলানা কাজী রফিক আহমদের কাছে ইসলামী রীতি অনুযায়ী কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

Manual1 Ad Code

নিতাই চন্দ্র মালাকার (বর্তমান নাম মোহাম্মদ আব্দুর রহমান) বলেন, আমরা ইসলাম ধর্মের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। বাকি জীবন যেন ঈমান ও আমলের সঙ্গে চলতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!