বিধবা নারী ভিক্ষুককে শিশু সন্তানের সামনেই গণধর্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

বিধবা নারী ভিক্ষুককে শিশু সন্তানের সামনেই গণধর্ষণ

  • রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual3 Ad Code

ছয় বছরের অবুঝ পিতৃহীন শিশু সন্তানের সামনেই এক বিধবা নারী ভিক্ষুককে রাতভর পালাক্রমে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুনামগঞ্জের তাহিরপুরে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

শনিবার রাতে ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি চতুর্ভুজ গ্রামের বিধবা নারী (৩৫) ছয় বছর বয়সি শিশুসন্তানকে নিয়ে ভিক্ষা করে সংসার চালান। বর্ষা মৌসুম হওয়ায় হাওর তীরে গ্রামের বাড়িতে যাতায়াতে ঝুঁকির কারণে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বাসা ভাড়া নেন তিনি। সেখানে বৃহস্পতিবার রাত ২টা থেকে সোয়া ২টার মধ্যে উপজেলার মোল্লাপাড়া গ্রামের দুই ব্যক্তি দরজা ভেঙে বাসায় ঢুকে ওই নারীকে ধর্ষণ করে।

ঘটনার পরপরই বৃহস্পতিবার ভোররাতে ও পরদিন শুক্রবার প্রতিবেশী ও এলাকার মুরব্বিদের বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ না করার জন্য ভিকটিমকে ভয় দেখায় অভিযুক্তরা।

Manual6 Ad Code

শনিবার থানা পুলিশকে গণধর্ষণের বিষয়ে ভিকিটিম লিখিত অভিযাগ করেন।

শনিবার রাতে বিষয়টি জানতে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদারের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও গণধর্ষণের বিষয়টি গণমাধ্যমকে এড়িয়ে যেতেই মুঠোফোনের কল রিসিভ করেননি ওসি।

Manual7 Ad Code

পরে অবশ্য শনিবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর থানার ডিউটি অফিসার জানান, ভিকটিমের পক্ষ থেকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!