দু:স্থ ও হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

দু:স্থ ও হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যাকাত বোর্ডের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ ও হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলাদের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Manual2 Ad Code

শমশেরনগর ইসলামিক মিশন এর প্রধান ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় যাকাত বোর্ড কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণী আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি সদস্য রায়হান ফারুক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির সহ-সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। বক্তব্য রাখেন প্রশিক্ষক মো. আব্দুল খালিক।

Manual3 Ad Code

আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ ও হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!