বড়লেখায় ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াডে ১০ শিক্ষার্থী উপজেলা পর্যায়ে শ্রেষ্ট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

বড়লেখায় ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াডে ১০ শিক্ষার্থী উপজেলা পর্যায়ে শ্রেষ্ট

  • শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় শনিবার পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা পর্যায়ে ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৫টি মাধ্যমিক স্কুলের নবম ও শ্রেণীর বিজ্ঞান বিভাগের ৪৭ জন ও ২টি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উপজেলা প্রশাসন এ বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে। পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়ন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন।

Manual6 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে দুই গ্রুপে ৫৭ জন পরীক্ষার্থী ১০০ মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে দুই গ্রুপে ৫ জন করে ১০ জন শ্রেষ্ট নির্বাচিত হয়েছে। এরা জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

Manual6 Ad Code

জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারীরা হচ্ছে- জুনিয়র গ্রুপে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রেদওয়ানা আক্তার ও ছাত্র মুবাশ্বির আহমেদ, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের জীবান আহমদ ও আব্দুল্লাহ আল মামুন এবং হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা বিশ্বাস। সিনিয়র গ্রুপে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আহনাফ উসাইদ ও রৌদ্র কুমার দে, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ছাত্রী আমেনা তাবাসসুম, নাহিয়ান আক্তার ও সামিয়া আক্তার।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!