কমলগঞ্জে নিত্যপণ্যের দাম বেড়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে নিত্যপণ্যের দাম বেড়েছে

  • শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পাম ওয়েল, শুকনো মরিচ, চিনি, আদা ও ডালের দাম। খুচরা বাজারে কেজিতে চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে পণ্যগুলির দাম। যার ফলে বাজারগুলোতে নি¤œ আয়ের ও মধ্যবিত্ত পরিবারের খুচরা ক্রেতাদের মাঝে অস্বস্তি দেখা গিয়েছে। তবে অপরদিকে অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। শনিবার সকালে শমশেরনগর বাজার, মুন্সিবাজার, শহীদ নগর বাজারের খুচরা বাজার ঘুরে এসব চিত্র দেখা যায়।

Manual4 Ad Code

সবজি বাজারে দেখা যায়, মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

Manual3 Ad Code

বাজারে বেশিরভাগ সবজি আগের দামে বিক্রি হচ্ছে। এসব বাজারে প্রতিকেজি লম্বা বেগুন ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৫০ টাকা, দেশি টমেটো ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, চাল কুমড়া পিস ৪০/৫০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৫০ টাকা, লতি ৪০ টাকা ও কাকরোল ৪০ থেকে ৫০ টাকা।

খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি লিটার পাম অয়েল ১৩৫ থেকে ১৪০ টাকা। যা গত সপ্তাহের তুলনায় লিটারে ৫ টাকা পর্যন্ত বেশি। সয়াবিন লিটার প্রতি ১৪৫ থেকে ১৫২ টাকা বিক্রি হচ্ছে। সরিষার তেল কেজি প্রতি ১০ টাকা বেড়েছে।

Manual5 Ad Code

এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকা, হলুদ আগের দামেই ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের কেজি ১২০ থেকে ১৩০ টাকা, আদার দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকা। মাঝারি মসুরি ডালের দাম ১০ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। মটরের ডাল কেজি প্রতি গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ৩ থেকে ৪ টাকা বেড়েছে। হুইল পাউডার ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেড়েছে। আটা কেজি প্রতি ৫ টাকা বেড়েছে।

Manual5 Ad Code

শমশেরনগর বাজারের খুচরা ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন মিয়া বলেন পাইকারি বাজারে পাম ওয়েল, শুকনো মরিচ, চিনি, আদা ও ডালের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে কিছুটা বেড়েছে।

শহীদনগর বাজারের সবজি ব্যবসায়ী মোঃ হেলাল আহমেদ বলেন, শীতকালীন নতুন যে সবজি বাজারে আসছে এগুলো ছাড়া আর সবকিছুর দাম আগের মত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!