কমলগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃঃ বাংলাদেশ চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ’ এর আয়োজনে কমলগঞ্জ উপজেলাধীন চা বাগান এলাকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন লক্ষ্যে শমসেরনগর,কানিহাটি,দেবলছড়া,দেওছড়া,কানিহাটি,আলীনগর,চাতলাপুর চা বাগানের প্রায় তিন শতাধিক প্রতিবন্ধীদের উপস্থিতিতে আলোচনা সভা ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শমশেরগর চা বাগান দুর্গামন্ডপ প্রাঙ্গনে সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্টিত হয় । অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। সংগঠনের সভাপতি উত্তম কুমার গোয়ালা’র সভাপতিত্বে ও যুবনেতা বাবুল মাদ্রাজী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মনু-ধলই ভ্যালির সম্পাদক বাবু নির্মল দাস পাইনকা, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সম্পাদক সুনীল মৃধা, ৭ নং ওয়ার্ড সদস্য জনাব ইয়াকুব মিয়া,৮ নং ওয়ার্ড সদস্য সীতারাম বীন, নারী নেত্রী মেরী রাল্ফ, শমসেরনগর চা বাগান পঞ্চায়েত সম্পাদক বাবু শ্রীকান্ত কানু গোপাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপন মৃধা। সংগঠনের লক্ষ্য-উদ্যেশ্য এবং কার্যপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মিখায়েল পিরেগু। এছাড়াও উপস্থিত ছিলেন কানিহাটি,দেওছড়া,বাগিছড়া ও দেবলছড়া চা বাগান পঞ্চায়েত সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় চা বাগানভিত্তিক সকল প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য অতিথিরা বিভিন্ন রকমের দিক নির্দেশনা ও অঙ্গীকার প্রদান করেন।
সভার শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় অতি দরিদ্র ৩০ জন প্রতিবন্ধীদের হাতে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!