কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

  • বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।  ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আলীগর চা বাগানের ফাঁড়ি কামারছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নন্দলাল রবিদাস (২২) শ্যামলাল রবিদাসের (৪৫) ছেলে।
কামারছড়া চা বাগান সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে চা বাগানে সাপ্তাহিক মজুরি নিয়ে নিহতের স্ত্রী শনিছড়ি রবিদাস বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার মদ্যপ অবস্থায় থাকা স্বামী শ্যামলাল রবিদাস মজুরির প্রাপ্ত ৯০০ টাকা থেকে কিছু টাকা দাবি করে। এ সময় স্বামীকে ২০০ টাকা দিলে সে আরও টাকা দাবি করার পর টাকা না দিলে হাতে পাওয়া ২০০ টাকা ছিড়ে ফেলে। এ ঘটনায় তর্ক-বিতর্কের একপর্যায়ে ছেলে নন্দলাল রবিদাস একটি লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মাঠিতে লুটিয়ে পড়ে। তাকে অবচেতন অবস্থায় শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে ছেলে নন্দলাল রবিদাস পালিয়ে যায়।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!