কমলগঞ্জে আড়াই মাস পর শিশুধর্ষণ চেষ্টাকারী পুলিশের হাতে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে আড়াই মাস পর শিশুধর্ষণ চেষ্টাকারী পুলিশের হাতে আটক

  • শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানে চার বছরের শিশুধর্ষণের চেষ্টাকারী মোহনলাল ভর (৩৫)-কে দীর্ঘ ২ মাস ১৬ দিন পলাতক থাকার পর কমলগঞ্জ থানার পুলিশ মাধবপুর চা বাগানের দক্ষিণ লাইন এলাকা থেকে আটক করে। আটক মোহনলালকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের লছমিপাড়া শ্রমিক লাইনে মা বাবার অনুপস্থিতিতে ঘর ফাঁকা পেয়ে গত ১ জুলাই দুপুরে মাধবপুর চা বাগান এলাকার মোহনলাল ঘরে প্রবেশ করে ৪ বছরের এক শিশুকে চকলেট দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর থেকেই মোহনলাল আত্মগোপন করেছিল। মোহনলাল ভর মাধবপুর চা বাগানের মৃত সীতারাম ভরের ছেলে।
এ ঘটনায় শিশুটির পিতা দীপক রিকিয়াশন ঘটনার পর দিন ২ জুলাই দুপুরে মোহনলাল ভরকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ আসামীকে আটকের জন্য তৎপরতা শুরু করে। অবশেষে প্রায় আড়াই মাস পর মোহনলাল তার বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে এএসআই সিরাজুল ইসলাম শুক্রবার সকাল ১০ টায় মাধবপুর চা বাগান থেকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম মোহনলাল ভরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!