কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল অফিসার ডা: জয়দ্বীপ পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: হিদায়েতুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মধুছন্দা দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, অধ্যাপক শাহাজান মানিক, হীড বাংলাদেশ এর লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিক, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সিনিয়র পুষ্টি কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর মোস্তফা হায়দার মিলন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!