বড়লেখায় প্রথম করোনাআক্রান্ত ব্যক্তির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় প্রথম করোনাআক্রান্ত ব্যক্তির মৃত্যু

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক তবারক আলী (৭৮) মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১২টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পৌরসভার বারইগ্রাম (মহুবন্দ) এলাকার বাসিন্দা এবং ষাটমা সরকারি প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। উপজেলায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হলো। এদিকে শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করেছে মৌলভীবাজার ইকরামুল মুসলিম ফাউন্ডেশন।

Manual8 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদ্বীপ বিশ্বাস জানান, মারা যাওয়া প্রাক্তন শিক্ষক করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। ৬ জুলাই তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। ৮ জুলাই রাতে তার নুমনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। পরদিন সকালে তার বাড়ি লকডাউন করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখানে তার মৃত্যু ঘটে।

Manual7 Ad Code

শনিবার স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে। উপজেলায় এই প্রথম করোনা পজিটিভ হয়েই একজনের মৃত্যু হল। তিনি আরো জানান, বড়লেখায় এ পর্যন্ত ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪০ জন সুস্থ্য হয়েছেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!