কমলগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদীঘির পার বাজার সংলগ্ন ঈদগাহের বাউন্ডারির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাটি খনন করতে গিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় পারভেস মিয়া দুরুদ নামে এক রাজমিস্ত্রী কাজ করার সময় এই কষ্টি পাথরের মূর্তি দেখতে পান। পরে স্থানীয় জুয়েল আহমদের সহযোগিতায় পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। তবে এটি আসলেই কষ্টি পাথরের কিনা, পরীক্ষা নিরীক্ষার আগে তা বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের সংবাদে মূর্তি ;েখার জন্য ঘটনাস্থলে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা হেছে।

Manual4 Ad Code

জান যায়, এই জায়গায় প্রচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করতো। চার পাঁচ বছর আগে এরকম একটি মূর্তি পাওয়া যায়। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু বলেন, রাজদিঘীর পার বাজারে ঈদগার মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে স্থানীয়রা আমাকে জানায়। পরে আমি মূর্তি উদ্ধার করে ইউনিয়ন অফিসে নিয়ে আসি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, স্থানীয়রা আমাকে মূর্তি পাওয়ার কথা জানালে আমি পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি। দুই একদিনের মধ্যে আমি মূর্তিটি এনে প্রতœতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করব।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!