উলিপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টাকালে পুলিশের হাতে আটক-৮ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

উলিপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টাকালে পুলিশের হাতে আটক-৮

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের উলিপুরে ভারাটে সন্ত্রাসী দ্বারা জোড়পূর্বক জমি দখলের চেষ্টায় ৮জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর জোদ কবুরধন এলাকার আইয়ুব আলীর পুত্র আকাশ(১৯), গয়ারী এলাকার আলী হোসেনের পুত্র হারুন অর রশীদ(৩২), দেলোয়ার হোসেনের পুত্র রাসেল মিয়া(৩৬), কৃঞ্চপুর বকশী পাড়া এলাকার শ্যামল রায়ের পুত্র স্বাধীন(১৯), হরিশ্বর এলাকার আব্দুল লতিফের পুত্র সাইদ(২৪), একই এলাকার মোখলেছুর রহমনের পুত্র আহসান হাবীব(২২), শিবরাম কাঁঠালবাড়ী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র আরিফুল ইসলাম(২৬) ও কৃঞ্চপুর বকশী পাড়া এলাকার আল আমিন ওরফে শুভ(২৬)।
জানা গেছে, বুধবার বিকেলে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া গ্রামস্থ রশিদ মার্কেট সংলগ্ন এলাকায় বিরোধপূর্ণ জমি জোড়পূর্বক দখল করার চেষ্টা করে ভারাটে সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা মসজিদের মাইকে মাইকিং করে তাদের ঘিরে ফেলে ৯৯৯এ ফোন দেয়। পরে উলিপুর থানার ওসির নির্দেশনায় এসআই মশিউর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ৮জনকে আটক করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!