কুলাউড়ার চাতলাপুরস্থল শুল্ক স্টেশন দিয়ে ৪ হাজার কেজি ইলিশ গেলো ভারতে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার চাতলাপুরস্থল শুল্ক স্টেশন দিয়ে ৪ হাজার কেজি ইলিশ গেলো ভারতে

  • শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মত ভারতের উত্তর ত্রিপুরায় ৪ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে। প্রায় ৩ বছর ধরে এ স্থল শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ মাছ রপ্তানি বন্ধ থাকার পর ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে আবারও মাছ রপ্তানি শুরু হলো।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট সুত্র জানায়, গত ২ দিনে বাংলাদেশী তিনটি প্রতিষ্ঠান উত্তর ত্রিপুরার কৈলাশহরে ৪ হাজার কেজি মাছ রপ্তানি করে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ পথে আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ ২ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ঢাকার বিডিএস কর্পোরেশন ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে ২ হাজার কেজি ইলিশ রপ্তানি করে।
আমদানি ও রপ্তানিকারক ও ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা চৌধুরী বলেন, তার মাধ্যমে গত ২ দিনে প্রতি কেজি ইলিশ মাছ মার্কিন ১০ ডলার করে ৪০ হাজার ডলারের বিনিময়ে ৪ হাজার কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব বাংলাদেশী ইলিশ গ্রহণ করে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, আগামী ৪ অক্টোবর থেকে দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা শেষ হলে এ পথে আরও ইলিশ রপ্তানি করা হবে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারেনটেন্ড আব্দুল্লাহ আল মামুন দুই দিনে ৪ হাজার কেজি ইলিশ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!