কমলগঞ্জের লাউয়াছড়ায় জীববৈচিত্র্য রক্ষা কমিটির মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জের লাউয়াছড়ায় জীববৈচিত্র্য রক্ষা কমিটির মানববন্ধন

  • শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার ও বন্যপ্রাণীর স্বার্থে বনের ভেতরের বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোর দাবীতে মানববন্ধন করেছে জীববৈচিত্র্য রক্ষা কমিটি ।  শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পের সম্মুখে জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদ মিয়ার সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সমন্বয়ক আ.স.ম সালেহ্ সুহেল, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুল হামিদ, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পরিবেশবাদী ও সাংবাদিক এসকে দাশ সুমন, নির্মল এস পলাশ, জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জের সহ-সম্পাদক সালাহউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, সাংবাদিক মো. আব্দুস শুকুর ও পরিবেশ বাদী সাজু মার্চিয়াং প্রমুখ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জে অবস্থিত ১২৫০ হেক্টর ভূমির এ লাউয়াছড়া বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। কিন্তু বর্তমানের বনের অনেক ভূমি দখল করে বাড়িসহ বাগান নির্মাণ করা হয়েছে। দ্রুত বনবিভাগের এসব ভূমি পুনরুদ্ধার করা প্রয়োজন। তাছাড়া লাউয়াছড়া জীববৈচিত্র্যে ভরপুর। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। কিন্তু প্রতি বছর বনের ভেতরের বিদ্যুতিক লাইনে অনেক প্রানী মারা যাচ্ছে। তাই বন্যপ্রাণীর স্বার্থে বনের ভেতরের বৈদ্যুতিক লাইনে কাভার লাগানো অতীব জরুরি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!