আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের উদ্বোধন ও জন্মবার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের উদ্বোধন ও জন্মবার্ষিকী পালন

  • শনিবার, ২ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual1 Ad Code

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে গান্ধীজির ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাস্কর্যের উদ্বোধন শেষে কেক কেটে গান্ধীজির জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী। ভাস্কর্য উদ্বোধন শেষে শনিবার আত্রাই উপজেলার গান্ধী আশ্রমে বঙ্গীয় রিলিফ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাস আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লব, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে অতিথিরা বলেন ভারত ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। তাই ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারন, লালন ও পালন করে তার স্বপ্নের লাল সবুজের বাংলাদেশ বিনির্মানে কাজ করার আহবান জানানো হয়। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!