কমলগঞ্জে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

  • মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর (১ম খন্ড থেকে) উপর নির্মিত স্টিলের সেতুর এক কিলোমিটার ভিতর থেকে অপিরকল্পিতভাবে বালু তোলার দায়ে আকস্মিক অভিযানে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার। এ সময় বালু উত্তোলনের পাইপ ও একটি ড্রেজার মেশিন ভেঙে দেন। তবে ইজারাদারের দাবি সকল আইন মেনে তারা বালু উত্তোলন করেছেন। আগে থেকে কোন কিছু না জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমন অভিযানে তাদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, এক কোটি টাকা মূল্য পরিশোধ করে ধলাই নদী এ বছর ইজারা এনেছেন ইজারাদার। দীর্ঘদিন থেকে উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর উপর নির্মিত স্টিলের সেতুর জায়গা ইজারার অন্তর্ভুক্ত থাকায় ইজারাদার সেতুর চার পাঁচ’শ মিটার দুর থেকে আইন মেনে বালু তুলছেন।

Manual3 Ad Code

গত সোমবার (০৪ অক্টোবর) বিকালে ধর্মপুর এলাকায় ধলাই নদীর সেতুর পাশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযান পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার।

Manual4 Ad Code

বালু ইজারার অংশীদার মোঃ শামসুদ মিয়া বলেন, এসিল্যান্ড মেডাম আমাদের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি করেছেন। আমাদের মেশিন ও পাইপ ভেঙ্গে দিয়েছেন। আমরা বৈধভাবে বালু উত্তলন করছি।

বালু ইজারাদার মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রায় এক কোটি টাকা দিয়ে ইজারা এনেছি, সরকার চাইলেতো সেতুর অংশ বাদ দিয়ে আমাদেরকে ইজারা দিতে পারতেন, আমারা সকল আইন মেনে বালু উত্তোলন করছি, গত রোববার আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এমনিতেই বৃষ্টির অভাবে নদীতে বালু নেই। আমরা বৈধভাবে বালু উত্তোলন করছি। জরিমানা, মেশিন ও পাইপ না ভেঙ্গে আমাদের বললেই চলে আমরা নিজ ইচ্ছায় সেখান থেকে সরিয়ে নিতাম।

Manual8 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বলেন, সেতুর এক কিলোমিটারের ভেতর থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও সোমবারের আকস্মিক অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!