শমশেরনগর প্রবাসীদের উদ্যোগে বেসরকারি হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

শমশেরনগর প্রবাসীদের উদ্যোগে বেসরকারি হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন

  • মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর এলাকা ও প্রবাসীদের আর্থিক সহায়তায় শমশেরনগর হাসপাতালের প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শমশেরনগর হাসপাতার বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপাধ্যক্ষ এম এ শহীদ ভবনের নাম দিয়ে সোমবার সন্ধায় মরাজানেরপার এলাকায় এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।

Manual2 Ad Code

শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সামসুল হক মিন্টুর পরিচালনায় শমশেরনগর বাজার চৌমুহনাস্থ ব্রাদার্স পার্টি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজওয়ানা সুমী, ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. এ এস এম আজাদুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ম মুর্শেদুর রহমান, ইমতিয়াজ আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তাঁতী লীগের সভাপতি হায়দার আলী, চ্যানেল এস মৌলভীবাজারের প্রতিনিধি নাট্য ব্যক্তিত্ব ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (রাব্বি)।

Manual7 Ad Code

মৌলভীবাজা-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদের মাধ্যমে জেলা পরিষদের অর্থায়নে শমশেরনগর হাসপাতালের ৩লা বিশিষ্ট প্রশাসনিক ভবনের নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে শমশেরনগর হাসপাতালের ৫তলা বিশিষ্ট মূল ভবনের নির্মাণ কাজ শুরু হবে।

Manual7 Ad Code

উল্লেখ্য: শমশেরনগরকে কেন্দ্র করে আশপাশের ১৫টি ইউনিয়নের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সারওয়ার জামান ও তার স্ত্রী আলেয়া জামান শমশেরনগর হাসপাতালের জন্য ১২০ শতক ভূমি দান করেন। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!