কুমিল্লার ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ : পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লার ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ : পরিবেশমন্ত্রী

  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকার আজকে সারা দেশে ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রী মহল সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র করছে। শারদীয় দুর্গাপূজায় কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে তা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ। এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সরকার এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। স্বাধীনতা বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, কোনো অবস্থাতেই তারা সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারবে না।

Manual3 Ad Code

পরিবেশমন্ত্রী শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্টিত সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই কাজে ব্যয় হচ্ছে ৪৪ লাখ ৪১ হাজার ৪৯০ টাকা।

এর আগে পরিবেশমন্ত্রী বড়লেখার কাঁঠালতলী মামনতকী বাজারের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এতে সরকারের ব্যয় হবে ৪৬ লাখ ৪৯ হাজার ৫৯৪ টাকা।

Manual1 Ad Code

পৃথক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. অজিম উদ্দিন সরদার, বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, আদালতের এপিপি গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির সওদাগর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!